ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মানুষ অকারণে বেশি মন্তব্য করে- দাবি প্রিয়ঙ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
  • ৫৯৫ বার

অসহিষ্ণুতা বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।তাঁর দাবি, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ একটু বেশিই আগ্রহী। গত কয়েকবছর ধরে বিভিন্ন বিষয়ে নয়া এই প্রবণতা লক্ষ্য করছেন তিনি।

সম্প্রতি তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাজিরাও মস্তানি’ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়ে শাহরুখ ও আমির খানের করা ‘অসহিষ্ণুতা’ মন্তব্য নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী। তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। সেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। হঠাৎই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে মন্তব্য করতে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এরফলেই উঠছে সমালোচনার ঝড়। প্রত্যেকেরই তো নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাঁদের সেই লড়াইকে সম্মান করা।

কিছুদিন আগে বলিউড অভিনেতা শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। আরও এককদম এগিয়ে অভিনেতা আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এদেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তাঁর স্ত্রী কিরণ অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এই মন্তব্যের পরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বলিউডের এই দুই খানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

মানুষ অকারণে বেশি মন্তব্য করে- দাবি প্রিয়ঙ্কার

আপডেট টাইম : ১১:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫