ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, যোগ্যরা কখনো ঝরে পড়ে না। বেকার থাকে না। পাশ করার পরে নয়, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই লক্ষ্য স্থির করে এগোতে হবে। চাকরির পেছনে ঘোরা নয়, এখন থেকে ঠিক করতে হবে তুমি কি করতে চাও।

রবিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পরিবেশ রক্ষায় সুন্দরবনের অবদান উল্লেখ করে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। গাছ কাটা বন্ধ করতে হবে। প্ল্যাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে।.

মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বিশ্বপরিবেশ দিবস ৫ জুনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি গাছ লাগানো হবে।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, হল প্রভোস্টগণ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

আপডেট টাইম : ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০