ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভারতীয় বোর্ড কোহলির ওপর চটেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন মোড়ল’ প্রথা বিলুপ্ত হলেও এর রেশ রয়ে গেছে ক্রিকেটবিশ্বে। এখনও ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডই সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট সবচেয়ে বেশি ব্যস্ত। এর প্রভাব পড়ছে ক্রিকেটারদের ওপর। ব্যস্ত সূচির কারণে তাদের বিশ্রামটাও ঠিকঠাক হচ্ছে না। আজ এখানে তো কাল ওখানে- লেগেই আছে। এসব নিয়েই কিছুদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার সেই বক্তব্যে নাখোশ হয়েছেন বিসিসিআই পরিচালক ডায়ানা এডুলজি।

দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে খেলার পর এবার নিউজিল্যান্ডে গেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের লম্বা সফরের মাত্র তিন দিন আগে নিউজিল্যান্ডে গিয়েছিল তারা। চলতি নিউজিল্যান্ড সিরিজ চলার আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি প্রকাশ্যে বলেছিলেন, ‘দিন দিন এমন অবস্থা দাঁড়িয়েছে যে পারলে সরাসরি স্টেডিয়ামেই নামিয়ে দেওয়া হবে। আশা করি, ভবিষ্যতে সূচি করার আগে এসব ভাবা হবে।’

কোহলির এই মন্তব্য নিয়ে এবার ডায়ানা এলডুজি বলেছেন, ‘আমি বিরাটের অভিযোগ শুনি বিস্মিত। হয়তো সে বেশি ক্রিকেট খেলতে খেলতে ভুলে গেছে যে, এই সূচিতে সে নিজে সম্মতি দিয়েছিঐ। আমরা খেলোয়াড়দের জোর করিনি। ওরা আগেই জানত নিউজিল্যান্ডে মাত্র তিন দিন আগে পৌঁছাবে। এটা প্রস্তাবেই লেখা ছিল। খেলোয়াড়েরা সম্মতি দেওয়ার পরই এই সূচি পাশ করা হয়েছে। আমরা খেলোয়াড়দের জিজ্ঞেস করেছিলাম কিছু বদলাতে চায় কি না। খেলোয়াড় ও কোচরা রাজি হওয়ার পরই শুধু আমরা এফটিপি পাশ করি। এখন এসব বলার মানে কী?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভারতীয় বোর্ড কোহলির ওপর চটেছে

আপডেট টাইম : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০