ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাসচাপায় নিহত ৪, আহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।

আহতরা হলেন- শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তারসহ (৪০) তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এতে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া অ্যান্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বাসচাপায় নিহত ৪, আহত ৩

আপডেট টাইম : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০