ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার

পলাতক ফ্যাসিস্ট ভারত থেকে দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশ থেকে ষড়যন্ত্রের জাল বুনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায়; ঠিক তখন গুপ্ত আর সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে। কিন্তু এদেশের জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে সত্য ও ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

‘দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগ’-এর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জিলানী।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ সবসময় চক্রান্তকে পদদলিত করেছে এবং ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের আলোকে বিকীরণ করতে সহযোগিতা করেছে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ—সত্যের বাংলাদেশ, বীরত্বের বাংলাদেশ, ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে মিথ্যার জাল রচনা করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এই রাজপথ অন্যকোনো দলের কাছে বিক্রি করা হয়নি বা কেউ কিনে নেয়নি। এই রাজপথ এদেশের মেহনতি জনগণের। বিএনপি সবসময় অন্যায়, অবিচার, অত্যাচার এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের অধিকার নিশ্চিত করেছে। বিএনপির ভিত্তি হলো জনগণ।

মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে আগুন দিয়ে যারা পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও সরকারের পদ পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, আজকে বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাসের সংকট চলছে। পৃথিবীর অনেক দেশে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে—কিউবায় ১০-১৫ দিন ধরে বিদ্যুৎ নেই। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। অথচ বিরোধীদলের কিছু নেতা না বুঝে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৩৫ জনের একটি সংক্ষিপ্ত ও সাশ্রয়ী বহর নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে দেশের টাকা সাশ্রয় করেছেন। অথচ বিগত সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী ১৫০-২০০ লোক নিয়ে প্রমোদভ্রমণে যেতেন এবং নিউইয়র্ক থেকে লন্ডন ও ফিনল্যান্ডে আত্মীয়স্বজনের সাথে দেখা করা। তারা পাচারকৃত টাকার খোঁজ নিতে যেতেন। বর্তমান সরকার সংকট মোকাবিলায় অত্যন্ত আন্তরিক এবং দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে সচেষ্ট রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ইতোমধ্যে জানিয়েছে যে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপে দেশের অর্থনীতি উন্নতির দিকে মোড় নিচ্ছে। অথচ একটি মহল জনগণের কষ্টকে পুঁজি করে বিলাসিতা ও অতিরিক্ত গাড়ি বহর নিয়ে শোডাউন করে অপচয় করছে।

পরে রুহুল কবির রিজভীর নেতৃতে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আযাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় নেতা ডাক্তার জাহিদ, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ ফরিদসহ ঢাকা মহানগর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী

আপডেট টাইম : ১১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬