ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমাকে ‘দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক’ করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, একটি প্যারোডি ও স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক উমামা ফাতেমা। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমান থেকে ধরে নিয়ে আসে পুলিশ’—এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উমামা ফাতেমার বিমানবন্দরে আটকের দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন ঘটনার সত্যতা মেলেনি।

প্রতিবেদনে বলা হয়, আলোচিত ফটোকার্ডটির সূত্র খুঁজতে গিয়ে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজে এর প্রথম প্রকাশের সন্ধান পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি প্যারোডি ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশ করে। সেখানে এ ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, পেজটির ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই আলোচিত ফটোকার্ডের সূত্রপাত। পরে সেটিকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উমামা ফাতেমাকে দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনার পক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া

আপডেট টাইম : ১১:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬