ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩৪ ও ৩৫ বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ৩৪ ও ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ঐ দুই বিসিএসে অন্যদের নিয়োগ পাওয়ার তারিখ থেকে তাদেরও নিয়োগ দিতে বলা হয়েছে।

পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

আইনজীবীরা জানান, সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেওয়ার মূল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল যথাযথ ঘোষণা করে তাদের নিয়োগ দিতে বলেছে। ৩৪ ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৪ ও ৩৫ বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট টাইম : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০