ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ফেব্রুয়ারি থেকে ঢাকা ক্লাবে জুয়া খেলা বন্ধে রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে রুলের রায় পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ জানুয়ারি ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। প্রথমে রায় ঘোষণার জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছিল আদালত। ২০১৬ সালের ৪ ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করেন আদালত।

অন্যান্য ক্লাবগুলো হলো- গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগং ক্লাব, চিটাগং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেনো দেয়া হবে না- রুলে তা জানতে চায় আদালত।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৯ ফেব্রুয়ারি থেকে ঢাকা ক্লাবে জুয়া খেলা বন্ধে রায়

আপডেট টাইম : ০৮:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০