ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি: আবেদন করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০’র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

আবেদনের যোগ্যতা: যেহেতু বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হয়, তাই প্রত্যেক বিষয়ের জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন। যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী স্কুল বা স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট পরীক্ষায় অবতীর্ণ (এপিয়ার্ড) প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে উত্তীর্ণরাও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি: আগামী ১৫ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি: আবেদন করবেন যেভাবে

আপডেট টাইম : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০