ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঢাবিতে প্রভোস্টের অপসারণের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের একাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্টের অপসারণের দাবিতে হল করিডরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীদের একাংশ। বুধবার রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ‌‘পদত্যাগ পদত্যাগ, ‌প্রভোস্টের পদত্যাগ , ভাইয়ের রুমে তালা কেন, প্রভোস্টের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- এমন নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। জানা যায়, কয়েকজন শিক্ষার্থীর কক্ষে কোনো ধরনের সংকেত ছাড়াই সিলগালা করে দেয় হল প্রশাসন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সাব্বির রহমান সৌরভ বলেন, আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এর মধ্যে সিলগালা মুক্ত করা না হয় তাহলে আমরা আগামীকাল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবরোধ করব।

হল প্রশাসনের সূত্রে জানা যায়,হলের ৪০৮ এবং ৫০৪ নম্বর কক্ষ সিলগালা করা হয়। হল প্রশাসনের দাবি, বারবার ওই কক্ষে থাকা শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো ধরনের সাড়া দেয়নি। তাদের ছাত্রত্ব না থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হল প্রশাসন। হলের ৪০৮ নম্বর কক্ষে ছাত্রলীগের সাবেক নেতা হামিদুর রহমান থাকতেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ তথ্য বিষয়ক সম্পাদক। সেই ক্ষোভ থেকে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঢাবিতে প্রভোস্টের অপসারণের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের একাংশ

আপডেট টাইম : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০