ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নোট-বই পড়ানো বন্ধের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কারিকুলামের বাইরে অতিরিক্ত বই বা নোট পড়ানো বন্ধের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, নির্ধারিত কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট পড়ানো বা কিনতে বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ফি নেয়াও একই ধরনের অপরাধ।

নির্দেশনাপত্রে বিধিপরিপন্থী এসব কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে সমন্বিত তদারকির আওতায় বার্ষিক পরিদর্শনপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তদারক করা হচ্ছে কি-না, তা দেখারও নির্দেশ দেয়া হয়েছে।

দেশের বেশ কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কারিকুলামের বাইরে থাকা নোট ও গাইড বই কিনতে বাধ্য করছে। কোন নোট ও গাইড বই কিনতে হবে তাও নির্ধারণ করে দেয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের তা পড়তে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি এবং বিভিন্ন খাতে অর্থ আদায় করার অভিযোগ উঠছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নোট-বই পড়ানো বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০