ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তাবিথের উপর হামলা : ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট, ওসিকে নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও দারুস সালাম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

মঙ্গলবার রাতে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি উত্তর সিটির ৯নং ওয়ার্ডের সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারীয়ার ও দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদকে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আবুল কাসেম বলেন, ‘বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে এবং কি ব্যবস্থা নেয়া হলো সে বিষয়ে আমাকে রিপোর্ট দেয়ার জন্য বলেছি। আর আগে হামলার ঘটনায় অভিযোগের পরও কেন ব্যবস্থা নেয়া হলো না সে বিষয়ে জানাতে এবং হামলার ঘটনায় ব্যবস্থা নিয়ে আমাদের জানানোর জন্য দারুস সালাম থানার ওসিকে চিঠি দিয়েছি।’

এর আগে সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় হামলার কথা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্ট দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত ও প্রত্যাহারের দাবি জানান তিনি। সেই অভিযুক্ত ওসিকেই আবার ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তাবিথের উপর হামলা : ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট, ওসিকে নির্দেশ

আপডেট টাইম : ০৭:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০