ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুবির ৫ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক -২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত শিক্ষার্থীরা হলেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধীমান বসু, বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইউজিসি কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদানে এ সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই পূর্বক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থী এ চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুবির ৫ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০