ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৬০০তে ৬০০ পেয়ে তাক লাগালো ঋদ্ধি-অতিথী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্ব অর্জন করেছে ঝিনাইদহের অতিথী মাহজাবিন ও সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি। তাদের এ সাফল্যে উচ্ছ্বসিত ঝিনাইদহবাসী। সর্বোচ্চ ফলাফলের জন্য তাদের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

জানা যায়, ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার মো. ওয়াজেদ আলী ও শাপলা নাজনীন শিউলীর দম্পতির মেয়ে অতিথী মাহজাবিন। আর আরাপপুর সোনালীপাড়ার মো. আশরাফুজ্জামান ও সাইফা সানজিমা লিপি দম্পতির মেয়ে সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি। তারা দুজনই ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এবার পিইসি পরিক্ষায় ৬০০ নম্বর এর মধ্যে ৬০০ নম্বর পেয়ে গৌরবান্বিত ফলাফল করেছে।

অতিথী ও ঋদ্ধি জানায়, পরীক্ষা দেয়ার পর থেকে ভালো ফলাফলের আশা ছিল তাদের। পরিবারের নজরদারি আর শিক্ষকদের দিক-নির্দেশনা মেনে চলার কারণে তাদের এ সাফল্য। বড় হয়ে অতিথী ম্যাজিস্ট্রেট আর ঋদ্ধি ডাক্তার হতে চায় বলে জানায়।

অতিথী মাহজাবিনের বাবা মো. ওয়াজেদ আলী বলেন, কোচিং বা প্রাইভেটকে খুব গুরুত্ব দিত না অতিথী। অতিথী স্কুল থেকে ফেরার পর রাতে পড়ার বিষয়গুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করতাম। বেশি গুরুত্ব দিতাম মূল বইয়ের প্রতি। তবে তার পড়ার বিষয়ে কখনো চাপ দিতে হয়নি আমাদের।

ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক নাজমুল ইসলাম বলেন, অতিথী ও ঋদ্ধি অন্যান্য শিক্ষার্থীদের থেকে একটু আলাদা। তারা কোনো বিষয়ে বুঝতে না পারলে আমাদের কাছে এসে তা নিয়ে আলোচনা করতো, যা অন্যদের মধ্যে দেখা যায় না।

ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী পোদ্দার বলেন, অতিথী ও ঋদ্ধির এই ফলাফল স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। আমরা তাদের ভেতর আলাদা একটা প্রতিভা লক্ষ্য করি। সে অনুয়ায়ী তাদের দিক-নির্দেশনা দেই। অতিথী ও ঋদ্ধির সাফল্যের অন্যতম একটি দিক হলো পরীক্ষায় সুন্দর হাতের লেখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৬০০তে ৬০০ পেয়ে তাক লাগালো ঋদ্ধি-অতিথী

আপডেট টাইম : ০২:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০