ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়ার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতা। দলটির চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় উপনেতা। এর আগের দশম জাতীয় সংসদেও জাতীয় পার্টি ছিল প্রধান বিরোধী দলের আসনে।

পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কারণে এবারই প্রথম তার অবর্তমানে পালিত হচ্ছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনাসভার আয়োজন করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান বক্তা থাকবেন পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। দলের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেবেন। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

আলোচনাসভা শেষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের করবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পার্টির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং পোস্টারও টাঙানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯