ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ৩৩ টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিলো ৪৩ টি।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৭.৯০ ভাগ। যা গতবছরের তুলনায় ২.০৭ ভাগ বেশি। নয়টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২৬,০২,০৫৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ২২,৮৭,২৭১ জন। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ৬৮,০৯৫ জন।

এর আগে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

আপডেট টাইম : ০৩:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯