ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের ‘এ হত্যার বিচার একদিন না একদিন হবেই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৭০২ বার

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘সরকার অবৈধ রায়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কিছুক্ষণ আগে আমরা তার দাফন কাজ সম্পন্ন করেছি। আমার বাবাকে মানুষ বাংলার বাঘ হিসেবে চিনে। তিনি কখনো প্রাণভিক্ষা চাইতে পারেন না।’

রাউজানের গহিরায় গ্রামের বাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বেলা পৌনে ১১টায় গহিরায় নিজ বাড়িতে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হুম্মাম আরও বলেন, ‘ফাঁসি কার্যকর হওয়ার আগে আমি যখন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বাবা বলেছেন ‘তোমার ৬ ফুট ২ ইঞ্চি বাবা কারো কাছে মাথা নত করে না।’

‘আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি। দেশে এখন অনেকেই খুন-গুম হচ্ছে। অনেকে আপনজনের মরদেহ খুঁজে পাচ্ছে না। আমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে বাবাকে দাফন করতে পেরেছি,’ বলেন হুম্মাম।

তিনি বলেন, ‘একজন বেকসুর মানুষকে হত্যা করা হয়েছে। দেশের মানুষ অবশ্যই একদিন ন্যায়বিচারের ডাক দিবে। তবে আমরা এর বিচার আল্লাহর কাছে চাইব।’

হুম্মাম বলেন, ‘আমার বাবা চট্টগ্রামের সিংহপুরুষ। ইংরেজিতে লিগেসি বলে যা আছে তা টিকে থাকবে। এ হত্যার বিচার একদিন না একদিন হবেই। চট্টগ্রামের মানুষ এ রায় কোনোদিন মেনে নেবে না।’

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী, নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব আবদুর রহমান চৌধুরীসহ পরিবারের অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের ‘এ হত্যার বিচার একদিন না একদিন হবেই’

আপডেট টাইম : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫