ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাকা চৌধুরী যে কারণে কখনো ফেল করেননি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৫৫৩ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির রাত ১টা ৫৪ মিনিটে কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। সালাউদ্দিন কাদের চৌধুরি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে ছয় বার নির্বাচিত সংসদ সদস্য। ফাঁসির আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সাকা চৌধুরি তার জীবনে সংসদ নির্বাচনে কখনো ফেল করেন নি। এমনকি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির যখন ভরাডুবি হয়েছিল তখনও তিনি ফেল করেননি। মানবতাবিরোধী অপরাধে তিনি দোষি সাব্যস্ত হয়েছেন। অর্থ্যাৎ তিনি রাজাকার নামে এখন প্রমানিত। কিন্তু সাকা রাজাকার হওয়ার পরেও চট্টগ্রামবাসী কেন তাকে বার বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে? ২০০৯ সালে চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’ ঠিক এই প্রশ্নটিই সাকাকে করেছিলেন অনুষ্ঠানটির উপস্থাপক জিল্লুর রহমান। জবাবে সাকা বলেছিলেন, চট্টগ্রামবাসী আমাকে কখনোই পাকিস্তানি চর কিংবা রাজাকার ভাবে নি। তারা আমাকে অনেক ভালোবাসে। তারা ভালোবাসে বলেই আমাকে বারবার সংসদে পাঠিয়েছে। কিন্তু সাকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, চট্টগ্রামে তার নির্বাচনী এলাকায় যে সংখ্যালঘু সম্প্রদায় বাস করেন, সাকা চৌধুরী তাদের কাছ থেকে বরাবরি হুমকি দিয়ে জোর করে ভোট আদায় করে থাকেন। এমন প্রশ্নের জবাবে সাকা চৌধুরি বলেন, আসলে আমাকে আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। যে ভালোবাসাটা আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল পছন্দ করে না। মূলত সে কারণে আমার প্রতিপক্ষের রাজনৈতিক নেতারা আমার নামে এই ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। তবে তারা অপপ্রচার চালালেও আজ পর্যন্ত সফল হয়নি। সূত্র: চ্যানেল আই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাকা চৌধুরী যে কারণে কখনো ফেল করেননি

আপডেট টাইম : ১০:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫