ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

৪৩ জনের বিরুদ্ধে মামলা নুরদের ওপর হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নুর। ওই আন্দোলনের পর পরিচিতি পাওয়া নুর ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন। ডাকসু ভিপি হওয়ার পর থেকে তার ওপর হামলা যেন থামছেই না। হামলা হয়েছে ভিপি হওয়ার আগেও। নিজ ক্যাম্পাসসহ একাধিক জায়গায় বারংবার হামলার শিকার হওয়া এই ছাত্র নেতাকে নিয়ে আলোচনা হচ্ছে দেশজুড়ে।

সর্বশেষ পাঁচদিনের ব্যবধানে ঢাবি কাম্পাসে দুইবার হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীরা। গত ১৭ ডিসম্বের রাজু ভাস্কর্যের পাদদেশে হামলায় নূরের দুই আঙুল ভেঙে যায়। আর গত রোববার হামলার শিকার হন ডাকসুতে নিজের কক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

৪৩ জনের বিরুদ্ধে মামলা নুরদের ওপর হামলা

আপডেট টাইম : ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯