ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শীতার্ত পরিবারে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য দেড় শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল ৯ টা থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবামূলক ও অরাজনৈতিক ‘তারুণ্যে’ নামের এই সংগঠনের সদস্যরা প্রায় এক মাসব্যাপী ক্যাম্পাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করেন। সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দীন ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে। এই সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

তারুণ্যের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য প্রতিষ্ঠাকাল থেকেই নানা ধরণের জনকল্যাণমূলক কাজ করে আসছে। যেসব মহৎ ব্যক্তিরা আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই।’

সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, ‘মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শীতার্ত পরিবারে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০৫:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯