ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২ উইকেটে জিতল রংপুর রাইডারর্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৪৫৯ বার

প্রথম ম্যাচেই উত্তেজনার চরমতম পর্যায় উপহার দিল বিপিএল। রোববার ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চিটিগাং ভাইকিংসের বিপক্ষে শেষ পর্যন্ত ২ উইকেটে জিতল রংপুর রাইডারর্স।

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় সাকিবের দলের পরাজয় যখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল তখনই খেলার মোড় ঘুরালেন দুই বিদেশি। দলীয় ২২ রানের মাথায় রংপুরের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে আসা মিসবাহ উল হকের ৩৯ বলে ৬১ আর থিসারা পেরেরার ১৭ বলে ৪৩ রানের ইনিংসই জয়ের পথে এগিয়ে দেয় তাদের। মধ্যখানে আল আমিনের ২৮ বলে ৩২ আর শেষের দিকে ড্যারেন সামির ৭ বলে ১৮ রানের সুবাধে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সাকিব বাহিনী।

বিপিএলের তৃতীয় আসরের রোববার প্রথম বলেই দেখা হয় দুদলের অধিনায়কের। শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আজ মাঠে নামেন সাকিব। রংপুর অধিনায়কের বোলিং সূচনার বিপরীতে ওপেনিংয়ের সূচনা করেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।

আজ বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। তার ৩২ বলে ৫১ রানের সুবাধে প্রথমে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে চিটাগং ভাইকিংস। এছাড়া এনামুল হক (৩৬), শ্রীলংকার তিলকরত্নে দিলশান (২৯), জীবন মেন্ডিস (৩৯) রান করেন।

রংপুর রাইডার্সের পক্ষে বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়া ৪ ওভার বল করে ২৬ রানে দুটি উইকেট তুলে নেন পেসার আবু জায়েদ। পুরো ম্যাচে সাকিব ২ ওভার বল করে ২২ রান দিলেও কোনো উইকেট পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২ উইকেটে জিতল রংপুর রাইডারর্স

আপডেট টাইম : ০৯:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫