ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৭ কলেজ ইস্যু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১২০ বার

৭ কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ। সেখানে তারা সাত কলেজের ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীদের দায়ভার নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা সাত কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বঞ্চিত হতে হচ্ছে।’

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তারা বলেন, ‘ঢাবি প্রাঙ্গণে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না। ঢাবি শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না। দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

৭ কলেজ ইস্যু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪