ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একতাবদ্ধ হয়ে নারীদের সহিংসতা মুক্ত দেশ গড়তে হবে : শারমীন এস মুরশিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ সকালে বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ১৬ দিন ব্যাপী (২৫ নভেম্বর -১০ডিসেম্বর) পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপদেষ্টা বলেন,  আমরা জুলাই বিপ্লব ২৪ পরবর্তী প্রেক্ষাপটে একটি সুন্দর সমাজ তথা দেশ দেখতে চাই। একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে চাই।

তিনি বলেন, আমরা সাম্যের কথা ভাবি, ন্যায়ের কথা ভাবি কিন্তু নারী নির্যাতন, সহিংসতা কমাতে পারেনি। এখনো দেশে ৪০ থেকে ৪৫ শতাংশ নারী সহিংসতার স্বীকার হচ্ছে। তিনি বলেন এ সহিংসতা দূর করতে হবে, নজরদারিত্ব ও গবেষণার জায়গায় নিয়ে আসতে হবে। কিভাবে একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে পারি , এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান।

প্রস্তুতিমূলক সভায় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি, ইউএনএফপিএ, আইএলও, ব্রাক, সিরডাপ বাংলাদেশ, জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া সমন্বয়ক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর প্রকাশ কান্তি চৌধুরী প্রেজেন্টেশনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরেন এবং বিষয়বস্তু বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। আলোচনায় নারী নির্যাতন, সহিংসতার কারণে সংসার জীবন থেকে, বিভিন্ন অগ্রগামী কর্মক্ষেত্র থেকে তাদের অর্জন ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ, ভিডিও, পথযাত্রা, নাটক, ধর্মীয় আলোচনা, সম্প্রচার, সংস্কৃতির মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রচার-প্রচারণা বাড়াতে হবে, নারীদেরকে খাটো করে নয়, সম্মানের জায়গায় স্থান দিতে হবে। জুলাই- আগস্টের আন্দোলনে যে মেয়েরা আহত-নিহত হয়েছে তাদের হিস্ট্রি, কষ্ট, তাদের অর্জনের কাহিনী যাতে হারিয়ে না যায় সেজন্য ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমাজ বিবর্তনে এগিয়ে যাবে এর প্রচারণাও করতে হবে। এজন্য  কমিটিতে এ প্রজন্মের সমন্বয়কদের অংশগ্রহণ জরুরী বলে মন্তব্য করেন উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একতাবদ্ধ হয়ে নারীদের সহিংসতা মুক্ত দেশ গড়তে হবে : শারমীন এস মুরশিদ

আপডেট টাইম : ১১:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪