ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৩২ বার

ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে লক্ষ্য করে এটি রাশিয়ার অন্যতম বড় হামলা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজ রবিবার রুশ বাহিনী ১২০ টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন হামলা করেছে। প্রায় তিন বছরের এই যুদ্ধে এটা তাদের অন্যতম বড় হামলা।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ভাষণে জেলেনস্কি দাবি করেন, ১৪০টি হামলা প্রতিহত করেছে তারা। তিনি বলেন, মাইকোলাইভে রাশিয়ার এক ড্রোন হামলায় অন্তত ২ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে শিশুও ছিল। পুরো এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। রাজধানী কিয়েভ ও গুরুত্বপূর্ণ বন্দর ‍ওডেশাতেও হামলা হয়েছে।

রবিবার ইউক্রেনের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ ও অন্য দুই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে রাশিয়া

আপডেট টাইম : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪