ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাতেই থাইল্যান্ড নেওয়া হচ্ছে কাজলকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৬৯ বার

ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার রাতেই থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই কেটেছে ভিসা জটিলতা। আনা হয়েছে এয়ার আম্বুলেন্সও। কাজল বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেছেন। থ্যাইল্যান্ডে যাত্রার সময় কাজলকে বিদায় জানাবেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

জানা গেছে, গত ৫ জুলাই পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান কাজল। পরে নেওয়া হয় নিউরোসায়েন্সেস হাসপাতালে। গত তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি।

সংশ্লিষ্টরা জানান, কাজলের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিন দিন আগে হঠাৎ করে সংক্রমণ দেখা দেয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে তিনি শকে চলে যান। বোর্ড সভায় বসেন চিকিৎসকরা। গতকাল শনিবার সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে তাকে দেখতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি।

পরে দ্রুত কাজলকে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার কথা জানান উপদেষ্টা। চিকিৎসার খরচ ও ভিসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন নাহিদ ইসলাম। এরপর কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাতেই থাইল্যান্ড নেওয়া হচ্ছে কাজলকে

আপডেট টাইম : ০৭:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪