ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশে ফিরেছেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ২৯৭ বার

চোখ ও পায়ের চিকিৎসার জন্য দুইমাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিকেল ৫টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এদিকে দেশে ফেরার পর খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তার দল। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা। এরপর তিনি কবে ফিরবেন তা নিয়ে একরকম বিভ্রান্তি দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসা শেষ না করেই দেশে ফিরছেন বেগম জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

দেশে ফিরেছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫