ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কাজলকে ‘বন্ধু’ বলতে শাহরুখের আপত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৬৬১ বার

কাজলকে আর যা-ই হোক, ‘বন্ধু’ বলতে চান না শাহরুখ খান! এমনকী, কেউ যদি ভুল করেও কাজলকে তাঁর বন্ধু বলেন, তবে তাতে রীতিমতো বাধা দিচ্ছেন শাহরুখ!

সম্প্রতি কাজলকে নিয়ে শাহরুখের এ রকম মন্তব্য শোনা গেল ‘দিলওয়ালে’-র নতুন গান ‘গেরুয়া’-র মুক্তি অনুষ্ঠানে! রীতি মতো স্পষ্ট করেই জানালেন শাহরুখ, কেন কাজলের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে তাঁর এত দ্বিধা!

শাহরুখের মতে, তাঁর আর কাজলের সম্পর্কটা আগে হয়তো ছিল বন্ধুত্বের পর্যায়েই। কিন্তু, অনেকগুলো ছবিতে কাজ করতে করতে, এতগুলো বছর পেরিয়ে এসে তাঁদের আর নিছকই বন্ধু বলা যাবে না! বন্ধুত্ব ছাড়িয়ে অনেক বেশি-ই গভীর তাঁর আর কাজলের সম্পর্ক! এমনটাই দাবি করছেন শাহরুখ নিজে!

“প্রায় ২০-২২ বছর হতে চলল আমরা এক সঙ্গে কাজ করছি! এর মধ্যে আমাদের মধ্যে একটা সুন্দর রসায়ন তৈরি হয়ে গিয়েছে। আমাদের দুজনের কাছেই এই সম্পর্কটা কোথাও একটা গিয়ে স্বস্তিরও জায়গা”, বলছেন শাহরুখ!

আরও কী বলছেন শাহরুখ?

বলছেন, “আমরা সব সময়েই পরস্পরের কথা ভাবি! আর সেটা খুব স্বতস্ফূর্ত ভাবেই! তাই অনেক দিন পরে দেখা হলেও ঠিক যে জায়গায় আমাদের কথা শেষ হয়েছিল, আবার সেখান থেকেই শুরু করি আমরা!”

এ বার কি দীপিকা-রণবীরের মতো কাজলকে নিয়ে শাহরুখকেও ভুল বোঝা হবে? ইতিমধ্যেই সে বিষয়ে সাবধান করে দিয়েছেন বাদশা! সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি, “আমি বিবাহিত মানুষ, আমার কথার অন্য মানে করবেন না কিন্তু!”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কাজলকে ‘বন্ধু’ বলতে শাহরুখের আপত্তি

আপডেট টাইম : ১০:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫