ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রায় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মহিউদ্দিন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৪৯৬ বার

দ্ধাপরাধীদের ফাঁসির রায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘অন্যায়ের কাছে মাথা নত না করা ঈমানি দায়িত্ব। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার যে সূর্যকে ছিনিয়ে আনা হয়েছে তা কখনো অস্তমিত হবে না।’
বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
সমাবেশে মহানগর আ’ লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর নিয়ে উপহাস করেছিল তাদের মুখে চুনকালি পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তার নির্বাচনী অঙ্গীকার কখনো অপূর্ণ থাকবে না। যতই বাধা-বিপত্তি আসুক না কেন তিনি দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। খুব দ্রুত আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এতে কোনো সন্দেহ নেই।’
সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাড, শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রায় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মহিউদ্দিন চৌধুরী

আপডেট টাইম : ১২:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫