ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেয়ার আদেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় হাকিমপুরী জর্দায় যে লটের পণ্যে ক্ষতিকারক লেড, কেডমিয়াম, ক্রোমিয়াম পাওয়া গেছে সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেয়ার আদেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

সোমবার এই জর্দা বাজার থেকে তুলতে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

এর আগে দুপুরে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান বিশুদ্ধ খাদ্য আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করে। এতে হাকিমপুরী জর্দার মালিক হাজী কাউস মিয়াকে আসামি করা হয়।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ৭ নভেম্বর হাকিমপুরী জর্দার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায় তাতে হেভিমেটাল- লেড, কেডমিয়াম, ক্রোমিয়াম রয়েছে। যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া এই জর্দা গ্রহণকারীর হাড় ক্ষয়, কিডনি ও লিভারের সমস্যা, চর্মরোগসহ নানা রোগ হওয়ার শঙ্কা রয়েছে।

সূএঃ  দৈনিক ইওেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেয়ার আদেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত

আপডেট টাইম : ১২:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯