ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

তোমাদের ভালোবাসা হৃদয়ের গভীর থেকে জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শুধু কি সন্তান জন্মদিয়েই মা হতে হয়? যিনি অন্যের গর্ভে জন্ম নেওয়া সন্তান নিজের সন্তানের মতো আগলে রাখেন তিনি কি মায়ের চেয়ে কম? মোটেই নয়, আর বিয়ে না করেও দত্তক সন্তানদের নিয়ে দিব্যি সুখের সংসার করছেন সুস্মিতা সেন।

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন এমন মা হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দত্তক নেওয়া দুই মেয়ে রেনে আর আলিশাকে সব সময়ই বলেন, হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্ম। এত ভালোবাসায় আগলে রাখা মেয়েরাও যেন মা-অন্ত-প্রাণ।

সম্প্রতি মাত্র ১০ বছরের আলিশা, স্কুলে ‘অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া’ একটি নিয়ে রচনা লিখেছে। নিজের জীবনের অতীত আর বর্তমানের ভিত্তিতে লেখা রচনাটি ক্যামেরার সামনে পড়ে শুনিয়েছে আলিশা।

এদিকে মা সুস্মিতা মেয়ের রচনাটি ইনস্টাগ্রামে সবার সঙ্গে শেয়ার করেছেন। ছোট্ট  আলিশা লিখেছে, অনেকেই ভাবেন একটি শিশুকে দত্তক নেওয়ার মধ্যে অনেক বাড়তি দায়িত্ব থাকে। এ ধারণা ভুল। দত্তক সন্তান আর জন্ম দেওয়া সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি একটি শিশুকে দত্তক নিচ্ছেন মানে তাকে নতুন জীবন দিচ্ছেন।

আলিশা আরও লিখেছে সবারই সন্তান দত্তক নেওয়ার অধিকার রয়েছে কারণ তাদের জীবনে সুখী হওয়ার অধিকার রয়েছে এবং শিশুদেরও বাঁচার অধিকার রয়েছে। মা সুস্মিতাকে উদ্দেশ করে লিখেছে, আমাকে এক নতুন জীবন দিয়েছ তুমি, আমার জীবন রক্ষা করেছ তুমি।

ইনস্টাগ্রামে সুস্মিতা লিখেছেন ভালোবাসা, নিরাপত্তা, সততা, নিখাদ মনের এই প্রকাশ আমাকে মুগ্ধ করেছে… চোখে জল ধরে রাখতে পারিনি।  সুস্মিতা প্রথম সন্তান রেনেকে ২০০০ সালে আর আলিশাকে ২০১০ সালে দত্তক নেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআইএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

তোমাদের ভালোবাসা হৃদয়ের গভীর থেকে জন্ম

আপডেট টাইম : ০৭:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯