ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জ সদরের সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি, পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিশোরগঞ্জ জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থী ভর্তি কমিটি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জ জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থী ভর্তি কমিটির সদস্য সচিব শাহনাজ কবীর বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর।

কিশোরগঞ্জ জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থী ভর্তি কমিটির সদস্য সচিব শাহনাজ কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তির আবেদন ফরম পূরণ: ০১/১২/২০১৯ খ্রি. থেকে ১৪/১২/২০১৯ খ্রি. রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত http:/gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত নিয়মাবলী অনুসরণপূর্বক Online- এ আবেদন ফরম পূরণ ও টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি পরিশোধ করে প্রবেশপত্র Download করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী http:/gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষার ফি: ১৭০/- (একশত সত্তর টাকা) যা আবেদন ফরম অনলাইনে পূরণ করার সময় টেলিটক ওয়েবসাইট কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পিন নম্বর ব্যবহার করে টেলিটক সীম কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার নম্বর বন্টন: বাংলা-৩০+ইংরেজি-৩০+গণিত-৪০=১০০ নম্বর (৫ম শ্রেণির পাঠ্যপুস্তক অনুযায়ী)।

পরীক্ষার তারিখ: ২০/১২/২০১৯ খ্রি. বার: শুক্রবার, সকাল ১০.০০ টা হতে ১২.০০ টা পর্যন্ত।

ফলাফল প্রকাশ: ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http:/gsa.teletalk.com.bd এর মাধ্যমে পরীক্ষার রোল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ২১/১২/২০১৯ খ্রি. রাত ০৮:০০ টার পর হতে জানা যাবে।

বি:দ্র: বিদ্যালয়সমূহে কোন আবেদন ফরম পাওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জ সদরের সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি, পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর

আপডেট টাইম : ১০:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯