ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
  • ৪১১ বার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বস্ত করেছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয় বলে বৈঠক শেষে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ে দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিন সোমবার দুপুরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক সভা হয়। সচিব পর্যায়ের বৈঠকের জন্য বিভিন্ন ইস্যু নির্বাচন করা হয় ওই সভায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করার বিষয়টি আলোচনা করা হয় এজেন্ডার বাইরে। ভারতের ভিসা পাওয়ার জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো ওইসময় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। তখন ভারতের স্বরাষ্ট্রসচিব রাজিব মেহর্ষী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। স্বরাষ্ট্র সচিব আরও জানান, বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তখন ভারতের প্রতিনিধিরা দুই দেশের নাগরিকদেরই আন্তর্জাতিক সীমান্তে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানায়। সেই সঙ্গে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দু’দেশ যৌথ কার্যক্রম চালানোর সিদ্ধান্তে একমত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করছে ভারত

আপডেট টাইম : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫