ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ।
আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের হাদী চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।
এ সময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর ভিসির নেতৃত্বে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসে হাদী চত্বর হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ প্রশাসন ভবনের সামনে দিয়ে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে পুনরায় হাদী চত্বর থেকে শহীদ মিনারে এসে শেষ হয়। এর পর মুক্তমঞ্চে ভিসি শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫ টায় শহীদ মিনার চত্ত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলন ও ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

আপডেট টাইম : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯