ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার পাকুড়তলা এলাকা থেকে পুলিশ সদর দপ্তরের এলআইসি ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রবিবার বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, শনিবার রাতে পাকুড়তলা এলাকা থেকে পুরনো জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমান ওরফে হারুন (৩৪), রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান মিজানুর রহমান ওরফে নাহিদ (৪২), গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও বগুড়ার দায়িত্বশীল মিজানুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি, একটি চাকু, এক কেজি বিস্ফোরক, আটটি গ্রেনেড বডি ও ১০টি গ্রেনেড তৈরির সার্কিট বডি উদ্ধার করা হয় । তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯