ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলতি অর্থ বছরে নন-ক্যাডারে ৩৫১৯ জন নিয়োগ হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৬৭৯ বার

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চলতি অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে নাজমুল হক প্রধানের (পঞ্চগড়-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকারি দফতরগুলোর শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন দফতর-সংস্থাসমূহের চাহিদার পরিপেক্ষিতে সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে ১ম ও ২য় শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে সংশ্লিষ্ট দফতর-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জববল নিয়োগ করা হয়।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২১৫৮টি পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত বিবেচিত প্রার্থীকে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে’।

সৈয়দ আশরাফ আরও বলেন, তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের প্রেক্ষিতে পিএসসি ১ম ও ২য় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করে থাকে। সে মোতাবেক চলতি অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩৫১৯ জন লোক নিয়োগ করা হবে।

ঢাকা-৭ আসনের হাজি মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে সাধারণ কোটা বৃদ্ধির বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলতি অর্থ বছরে নন-ক্যাডারে ৩৫১৯ জন নিয়োগ হবে

আপডেট টাইম : ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫