ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট-আরমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন ১৫ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।

ক্যাসিনো-বিরোধী অভিযান শুরুর পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাই-প্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এরপর ৫ অক্টোবর রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর এলেও পরদিন সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব। একই দিন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে তার ৬ মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে আরমানকে গ্রেফতারকালে আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার পকেটে ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদক সেবনের দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আরমানকে ৬ মাসের কারাদণ্ড দেন। এছাড়াও র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের নামে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। মাদক মামলায় এনামুল হক আরমানকেও আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট-আরমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন ১৫ ডিসেম্বর

আপডেট টাইম : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯