ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। একই সঙ্গে তিন আসামির জামিন নামঞ্জুর ও তিন আসামির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। এ সময় মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য চার্জ গঠনের তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বুধবার আল কাইউম ওরফে রাব্বি আকন, মো. হাসান ও মোহাইমিনুল ইসলাম সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। অপরদিকে রাকিবুল হাসান রিফাত ফরাজি, কামরুল ইসলাম সাইমুন ও মো. সাগর পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এর আগে ধার্য তারিখ থাকায় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।এছাড়াও বাবার সঙ্গে আদালতে হাজির হন এ মামলায় জামিনে মুক্ত থাকা নিহত রিফাতের স্ত্রী ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, হাইকোর্ট থেকে জামিনে থাকা মিন্নিকে জেলা ও দায়রা জজ আদালতে জামানত নামা দাখিলের নির্দেশ দিয়েছেন।গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি চার্জ গঠন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ নভেম্বর

আপডেট টাইম : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯