ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ১০ থানা কমিটি বিলুপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ ২১টি থানার ১০, ৫টি কলেজের মধ্যে একটি ও একটি মাদরাসা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির দায়িত্বপ্রাপ্তরা।
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, একইসঙ্গে ক্লিন ইমেজ ও আওয়ামী লীগ পরিবারের ছাত্র নেতাদের কর্ম-দক্ষতা দেখে কমিটিতে প্রাধান্য দেয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যেসব মেয়াদোত্তীর্ণ ইউনিট বিলুপ্ত করা হয়েছে: শাজাহানপুর, কোতোয়ালী, বংশাল, শ্যামপুর, পল্টন, চকবাজার, রমনা, মতিঝিল থানা এবং সিদ্বেশ্বরী ডিগ্রি কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসা।

এদিকে, মেয়াদোত্তীর্ণ ১০টি কমিটি বিলুপ্ত ঘোষণার পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকে নিয়ে কমিটির একাংশের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কাছে জানতে চাইলে তিনি বলেন, নগর দক্ষিণ ছাত্রলীগের যেসব শাখার মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়েছি। খুব শিগগিরই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ১০ থানা কমিটি বিলুপ্ত

আপডেট টাইম : ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯