ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কলকাতা টেস্টে থাকছেন মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উপমহাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। এই টেস্টে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে কলকাতা যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দিবারাত্রির টেস্ট উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাশরাফির সঙ্গে থাকছে তাঁর পরিবারও। কাল কলকাতা গিয়ে মাশরাফি ফিরবেন ২৩ নভেম্বর। অবশ্য এই টেস্টে ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন ৩৬ টেস্টে ৭৮টি উইকেটের মালিক মাশরাফি। তবে সেই আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন।
বাংলাদেশ-ভারতের ইডেন টেস্ট নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই কলকাতায়। পুরো ইডেন সেজেছে গোলাপি রঙে।টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে। মাঠে বসে খেলা দেখতে বাংলাদেশ থেকেও যাচ্ছেন প্রচুর দর্শক। ইডেন গার্ডেনে আকর্ষণীয় আবহ ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি নেই আয়োজকদের। গোলাপি বলের টেস্ট সামনে রেখে রাতের কলকাতা যেন হয়ে উঠেছে গোলাপি শহর। এখন দেখার পালা সাদা পোশাকে কতটা রঙিন হয়ে খেলতে পারেন মুমিনুল হকরা। আগামী কাল শুরু ইডেনে শুরু হবে গোলাপী বলের এই দিবারাত্রির টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতা টেস্টে থাকছেন মাশরাফি

আপডেট টাইম : ১০:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯