ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

ঢাকাই চলচ্চিত্রের পরিচালক সি. বি. জামান হাসপাতালে অসুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পান্থপথে এক আত্মীয়র বাসায় অসুস্থ হয়ে পড়েন সি. বি. জামান। এর পর দ্রুত রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চ রক্তচাপ ও লো সুগার থাকার কারণে তাকে স্ট্রোক সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে ডা. ব্রিগেডিয়ার. জেনারেল এ. বি. এম. সাইদ হোসেন (অব.) ও ডা. লে. কর্নেল গোলাম কাওনাইনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সি. বি. জামানের পুত্র ফরহাদ সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত থেকে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘কুসুম কলি’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন।৩০ বছরের বিরতি কাটিয়ে কিছুদিন আগে ‘অ্যাডভোকেট সুরাজ’ নামে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন তিনি। যে চলচ্চিত্রে বলিউডের পূজা চোপড়াসহ দেশের জনপ্রিয় শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন বলে জানা গেছে। এ ছবির নায়ক শামস বলেন, স্যার এখন খুবই গুরুতর অসুস্থ। সকলে দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

ঢাকাই চলচ্চিত্রের পরিচালক সি. বি. জামান হাসপাতালে অসুস্থ

আপডেট টাইম : ০৯:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯