ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবির প্রথম সমাবর্তন ২০২০ সালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি ১২ বছরে পদার্পণ করেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চলে গেছেন। এখনো একটি সমাবর্তন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে আমরা প্রথম সমাবর্তন আয়োজন করব।

তবে, ২০২০ সালের কত তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। একটি সমাবর্তনে অনেক প্রক্রিয়া থাকে এবং এখানে প্রেসিডেন্ট২০২০ সালে কখন আমাদের সময় দিতে পারবেন সেটার উপর সমাবর্তনের তারিখ নির্ভর করবে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেরোবির প্রথম সমাবর্তন ২০২০ সালে

আপডেট টাইম : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯