ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় পার্টির জিএম কাদেরকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন বিদিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ছোট ছেলে শাহতা জারাব এরিকের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে উল্লেখ করে এরশাদের ভাই জিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ করেন মা বিদিশা। গত শুক্রবার (১৫ নভেম্বর) এরশাদের ছোট ছেলে এরিকের নিরাপত্তার প্রশ্নে বিস্তর অভিযোগ তোলেন মা বিদিশা। বিদিশা বলেন, ‘সেদিন রাতে এসে শুনি, এরিককে ওরা মাত্র এক বেলা খাবার খেতে দিত। এরিকের ওজন কমে গেছে। সে নিজেও খুব ভীত-সন্ত্রস্ত ছিল।’চলতি বছরের জুলাই মাসে এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকেই ছেলে শাহতা জারাব এরিককে নিজের কাছে রাখতে চেয়েছিলেন বিদিশা। তবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকা এরিকের সঙ্গে দেখা করাটা সহজসাধ্য ছিল না বলে জানান বিদিশা। তার অভিযোগ, এরিকের দেখভালের দায়িত্বে থাকা কর্মচারীরা তাকে ওই বাড়িতে ঢুকতে বাধা দিতেন। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ‘একরকম জোর’ করেই প্রেসিডেন্ট পার্কে উঠে পড়েন বিদিশা। ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকেন এরিক।

এদিকে মা বিদিশাকে নিয়েই বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকতে চান শাহতা জারাব এরিক। এমন ইচ্ছা জানিয়ে গতকাল সোমবার (১৮ নভেম্বর) তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ব্যাপারে গুলশান থানার ওসি কামরুজ্জামান জানান, এরিক গতকাল বিকেলে মা বিদিশার সঙ্গে থানায় এসে জিডি করেছেন। জিডিতে নিজের অসুস্থতার কথা জানিয়ে বারিধারার বাড়িতে মা বিদিশাকে রাখতে চাওয়ার কথা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় পার্টির জিএম কাদেরকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন বিদিশা

আপডেট টাইম : ১০:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯