ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি: ৪ দিনের রিমান্ডে ইসি কর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার মামলায় চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ‘গ্রেফতারকৃত নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে নাজিমকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া আজ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

গত ১৮ আগস্ট লাকী নামের এক রোহিঙ্গা নারী চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড তুলতে গেলে তার হাতে পুরনো এনআইডিতে ১৭ ডিজিটের নম্বর দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। নির্বাচন কর্মকর্তাদের জেরার মুখে সে ভুয়া ঠিকানা ব্যবহার করে এনআইডি তৈরির কথা স্বীকার করেন। এরপর রোহিঙ্গাদের ভোটার করা ও এনআইডি তৈরি করার সঙ্গে সম্পৃক্তদের ধরতে অভিযান শুরু হয়।

গত ১৬ সেপ্টেম্বর ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদিন, সহযোগী বিজয় দাশ ও সীমা দাশ ওরফে সুমাইয়াকে নির্বাচন কমিশনের লাইসেন্সকৃত একটি ল্যাপটপসহ আটক করা হয়। এঘটনায় ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালী থানায় পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের কর্মী শাহনুর মিয়া, অস্থায়ী কর্মী মোস্তফা ফারুক, মো. শাহীন, মো. জাহিদ হাসান এবং পাভেল বড়ুয়া, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আবুল খায়ের ভূঁইয়া ও মীরসরাই উপজেলা নির্বাচন অফিস সহকারী আনোয়ার হোসেন ও সর্বশেষ নাজিমসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি: ৪ দিনের রিমান্ডে ইসি কর্মী

আপডেট টাইম : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯