ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাত রঙা ডায়েটেই বশে থাকবে সব রোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কর্মজীবনের ব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত। ঘরে বাইরে কাজ সামলে নিজের জন্য সময় দেয়া যখন কঠিন হয়ে যায়, খাবারে অনিয়ম তো সেখানে সাধারণ বিষয়। আর এজন্য শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

সুস্থ থাকতে বিশেষজ্ঞরা সব সময়ই ব্যালেন্স ডায়েটের কথা বলেন। ডায়েটে সব রঙের খাবার রাখার কথাও বলেন তারা। কারণ প্রতিটি রঙের খাবারের আলাদা আলাদা খাদ্যগুণ রয়েছে। আর সব রঙের শাক সবজি ফল দিয়ে তৈরি স্বাস্থ্যকর ডায়েটকেই রেইনবো বা রংধনু ডায়েট বলা হয়। রংধনুর সাত রঙ (বেনীআসহকলা) যেভাবে আকাশে ছড়ায়, সেভাবেই শুরু করতে হবে এই ডায়েট। আসুন জেনে নিই:

বেগুনি
কালো জাম, কালো আঙুর, বেগুনি বাধাকপি, ক্র্যানবেরি হার্টকে সচল রাখতে সাহায্য করে।

নীল 
সব ধরনের বেরি খেতে হবে। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস থাকে। এতে ক্যান্সারের ঝুঁকি কমে।

লাল
টমাটো, স্ট্রবেরি, তরমুজ, এই খাবারগুলোতে লাইসোপেন থাকে। হার্ট এবং ত্বকের জন্যেও এই সব খাবার ভালো।

হলুদ এবং কমলা
ডায়েটে রাখুন লেবু, গাজর, কুমড়া, পাকা বেল, হলুদ আপেল, আনারস। এগুলো দেহের নানা জয়েন্ট, হাড়, চোখের জন্য উপকারি। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

সবুজ
সবুজ শাক সবজির গুণের শেষ নেই। হাড় মজবুত করতে এবং বুড়িয়ে যাওয়া ঠেকাতে প্রতিদিন শশা, লেটুস, সবুজ আপেল, ব্রকোলি, পালং শাক খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাত রঙা ডায়েটেই বশে থাকবে সব রোগ

আপডেট টাইম : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯