ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শেকৃবির হল থেকে গাঁজাসহ আটক-১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হল থেকে গাঁজাসহ হাবিবুর রহমান (৩২) নামের এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুরাণের আত্মীয় বলে নিজেকে দাবি করেছেন।

সোমবার বিকালে আবাসিক হলে অভিযান চালিয়ে নবাব সিরাজ উদ-দৌলা হলের ৭০৩ নম্বর রুম থেকে গাঁজাসহ একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটক যুবক জানায়, গত দেড় মাস ধরে সে তুরাণের রুমে (৭০৩ রুমে) থাকছে। তুরাণের ছত্রছায়ায় ক্যাম্পাসের বাইরে মাদক বিক্রি করছেন বলে জানান তিনি।

পার্শ্ববর্তী রুমের কয়েকজন ছাত্র অভিযোগ করে বলেন, তারা দু’জন মিলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদক ব্যবসা এবং সেবন করে আসছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘তথ্য পেয়ে হলে অভিযান চালিয়ে গাঁজাসহ আমরা ওই বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আটক ব্যক্তিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তরিকুল ইসলাম তুরাণ নামের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে গাঁজাসহ আসামিকে হস্তান্তর করেছে। গাঁজার পরিমাণ দেখে ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শেকৃবির হল থেকে গাঁজাসহ আটক-১

আপডেট টাইম : ০৪:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯