ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ওই তিন শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. ইমন মিয়াকে (১৭) আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা এলাকার শাহীন ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ঘটনার শিকার শিশুদের পরিবারের লোকজন ও পুলিশ জানায়, রোববার বিকালে বাড়ির ওঠানে খেলা করছিলো কয়েকজন শিশু। এ সময় তাদের মধ্য থেকে ৮ বছরের দুই শিশুকে তুলে নিয়ে যায় ইমন। স্থানীয় খলিল ভূঁইয়ার বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে পালাক্রমে যৌন নিপীড়ন করে সে। পরে ওই ঘরে ভুক্তভোগী শিশুদের এক সহপাঠি ঢুকে এ অবস্থা দেখে স্থানীয়দের জানালে তারা ইমনকে আটক করে।
এর আগে ১৫ই নভেম্বর দুপুরে একই এলাকার ৯ বছরের এক শিশুকেও যৌন নিপীড়ন করে ইমন। বাড়ির পাশের দোকানে গেলে ইমন শিশুটিকে ফুঁসলিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ঘটনার শিকার ৩ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।  তাদের ডাক্তারি পরীক্ষা  চলছে। তাদের বয়স নির্ধারণের জন্যে রেডিওলজিক্যাল পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরে ইমন মিয়াকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট টাইম : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯