ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৩৪২ বার
হাওর বার্তা ডেস্কঃ পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দায়ী বিবেকহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার জাতীয় প্রেসক্লাবে  মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী ঐক্যজোট (বিওজে) এবং ন্যাপ ভাসানীর এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলো মাঠে রয়েছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, শিগগিরই পেঁয়াজের দাম কমিয়ে আনা হবে কারণ সরকার রান্নার কাজে ব্যবহৃত এই প্রয়োজনীয় সামগ্রীটির যথেষ্ট গুরুত্ব দেয়।   শিগগিরই দেশে উৎপন্ন পেঁয়াজ বাজারে আসবে। মন্ত্রী বলেন, ‘টিসিবি দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করছে এবং এর দাম শিগগিরই কমে যাবে।খবর বাসস
তিনি বলেন, কিন্তু এখন সমাজের প্রতিটি সেক্টরে এমনকি রাজনীতিতেও আমরা বিকিকিনী দেখছি। রাজনীতিকরা নিজেদের স্বার্থে এক দল থেকে অন্য দলে যোগদান করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ ও মওদুদ আহমেদসহ বিএনপি’র বহু রাজনীতিক মওলানা ভাসানীর রাজনীতি করেছেন। তিনি বলেন, তারা ক্ষমতার স্বাদ নেয়ার জন্য বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যজোটের আহ্বায়ক বঙ্গদ্বীপ এম এ ভাসানী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও এম এ করিম এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট টাইম : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯