ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা-এরিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) বিরুদ্ধে।

শুক্রবার রাতে মুঠোফোনে এমন অভিযোগ করেন বিদিশা এরশাদ।

তিনি বলেন, রাজধানীর গুলশানের প্রেসিডেন্ট পার্কের বাসায় গতকাল (বৃহস্পতিবার) এরিক আমাকে ফোন করে বাসায় আনিয়েছে। ফোন করে আমাকে বলেছে, মা এরা আমাকে ঘরের ভেতর আটকে রেখেছে। এরা আমাকে খেতে দেয় না ঠিক মতো। আমার একটা কথা বলারও লোক নেই। আমি একা একা আছি, বাসায় কোনো খাবার-দাবার নেই। আমার খুব ক্ষুধা লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। ওর বাবা মারা যাওয়ার পর আজ পর্যন্ত এরিকের সঙ্গে আমাকে কোনো কথা বলতে দেয়া হয়নি, যোগাযোগ করতে দেয়া হয়নি।

বিদিশা অভিযোগ করেন, গণমাধ্যমের কাউকে বাসার ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। নিচে পুলিশ আটকাচ্ছে, তারা বলছেন জিএম কাদেরের নির্দেশে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। আমার অফিসের স্টাফরা, আমার আত্মীয়-স্বজনরা যারা আসছেন তাদের কাউকেই জিএম কাদের ঢুকতে দিচ্ছেন না।

তিনি বলেন, আমাকে এরিক বলেছে, মা আমাকে জিএম কাদের সাহেব ভয়-ভীতি দেখিয়েছেন আমি যাতে তোমার সঙ্গে কথা না বলি, যোগাযোগ না করি। ড্রাইভার ওর (এরিক) গায়ে হাত তুলেছে, গালিগালাজ করেছে। এই জন্যই আমি চলে এসেছি।

বিদিশা বলেন, পুলিশ তো সব সময় নিচে থাকে। তারা এখন বাধা দিচ্ছেন জিএম কাদেরের নির্দেশে। সারা দিন গণমাধ্যমের মানুষেরা আসছে, আমার অফিসের স্টাফ আসছে। কাউকে ঢুকতে দিচ্ছে না। উনি (জিএম কাদের) গত তিন মাস ধরে এরিককে নিয়ে অসুস্থ রাজনীতি করছেন। এরিক তো তার চাচার নাম সে নিজেই বলেছে।

জাগো নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা-এরিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯