ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

২০ লাখ টাকা ফেলে যাওয়া ফেরত দিলেন রিকশাচালক লাল মিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফিরে পেলেন রাজীব প্রসাদ (৩৫) নামে এক সার ব্যবসায়ী। শুক্রবার সকালে রিকশাচালক লাল মিয়া (৫৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে তার রিকশায় ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি মালিককে ফেরত দেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।

জানা গেছে, টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক লাল মিয়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। ওই ব্যাগ পাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকেন তিনি। টাকার মালিককে না পেয়ে লাল মিয়া টাকাগুলো বাড়িতে রেখে আবারো টাকার মালিককে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি সদর থানা পুলিশের মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে যোগাযোগ করে পুলিশকে জানায়, টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরে বাড়িতে গিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

এ বিষয়ে টাকার মালিক ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন। বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করেন। শুক্রবার সকাল সোয়া ৭ টার দিকে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত এর মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। না পেয়ে এরপর তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

২০ লাখ টাকা ফেলে যাওয়া ফেরত দিলেন রিকশাচালক লাল মিয়া

আপডেট টাইম : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯