ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাবে স্মরণসভায় স্টেইজের পাশে নামাজ আদায় করলেন মোশারফ-আলাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা চলাকালীন সময়ে স্টেইজ থেকে নেমে পাশেই চেয়ারে বসে আসরের নামাজ আদায় করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশারফ হোসেন ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বেলা তিনটায় স্মরণসভা শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সভা চলছিল।

সভা চলাকালে আসর আজান দিলে স্টেইজ থেকে নেমে পাশেই চেয়ারে বসে ড. খন্দকার মোশারফ হোসেন প্রথমে নামাজ আদায় করেন। তার নামাজ শেষ হওয়ার পরপরই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল একই চেয়ারে বসে নামাজ আদায় করেন। উল্লেখ্য এর আগে সিলেটে মহাসমাবেশ চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমাবেশ চলাকালে স্টেইজে নামাজ আদায় করতে দেখা যায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত আছেন, তরিকুল ইসলামের স্ত্রী প্রফেসর নার্গিস বেগম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,সেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী হেলাল, যুবদল সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জাতীয় প্রেসক্লাবে স্মরণসভায় স্টেইজের পাশে নামাজ আদায় করলেন মোশারফ-আলাল

আপডেট টাইম : ১০:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯